সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কুয়েতের প্রথম জয়

অনলাইন ডেস্ক :

শিরোনাম দেখে অবাক হওয়াই স্বাভাবিক। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে, সেটাই বা কয়জনে জানে! সেই কুয়েত এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম জয় তুলে নিল। সেটাও আবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, যারা অনেক দিন ধরেই ক্রিকেট সার্কিটে বেশ পরিচিত একট দল। এশিয়া কাপের বাছাই পর্বে টানটান উত্তেজনাকর ম্যাচে আরব আমিরাতকে ১ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে কুয়েত। আল আমিরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে আরব আমিরাত ১৭৩ রানের বিশাল স্কোর গড়েছিল। সবাই ভেবেছিল, কুয়েত এই রান পাহাড়ে চাপা পড়বে। কিন্তু বাস্তবে হলো ভিন্ন কিছু। আট নম্বরে নেমে কুয়েতের এডসন সিলভার ১৫ বলে ২৫ রানের ইনিংসের সুবাদে ১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় কুয়েত। এর আগে আরব আমিরাতের হয়ে ৬১ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চিরাগ সুরি। তার ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ২টি ছক্কায়। এ ছাড়া মোহাম্মদ ওয়াসিম ২৩ বলে ৩৫ আর অরবিন্দ করেন ৩৩ রান। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৩ রানের ওপেনিং জুটি উপহার দেন কুয়েতের দুই ওপেনার রাবিজা সান্দারুয়ান (৩৪) আর মিত ভাবসার (২৭)। এ ছাড়া উসমান প্যাটেল ১৪ বলে ২১ আর এডসন সিলভা ১৪ বলে ২৫ রান করে দলের জয়ে অবদান রাখেন।