সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে জয় পেল জিয়া

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে হচ্ছে ২৮তম আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল। সেখানে মাস্টার ইভেন্টে ষষ্ঠ রাউন্ডের খেলায় ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তাকে হারিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ষষ্ঠ রাউন্ড শেষে জিয়াউর রহমান ৬ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে তিন পয়েন্ট, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আড়াই পয়েন্ট ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এক পয়েন্ট অর্জন করেছেন। অভিজিৎ গুপ্তার সঙ্গে জিয়া সাদা ঘুঁটি নিয়ে কিংস ইন্ডিয়ান এ্যাটাক পদ্ধতিতে খেলে ৩২ চালের মাথায় জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার গেগারি সার্দুলের সঙ্গে ড্র করেছেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে রেটি ওপেনিং পদ্ধতিতে খেলে ৩৬ চালে ড্র করেন। ভারতের ফিদে মাস্টার অরগ্য গার্গের সঙ্গে ড্র করেন ফিদে মাস্টার তাহসিনও। তবে ফিদে মাস্টার পরাগ ভারতের ফিদে মাস্টার মহিতোষ দের কাছে হেরে গেছেন। এই রাউন্ডে ভারতের এরিগাইসি অর্জুন ও যুক্তরাষ্ট্রের রবসন রে ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।