সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

চুরির অপবাদে নির্যাতন, অপমানে তরুণের আত্মহত্যা!

চাঁদপুর সদরে মোবাইল ফোন চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে মারধর করায় অপমানে সইতে না পেরে এক তরুণ গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উপকন্ঠে তরপুরচন্ডী ইউনিয়নের এই ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, নিহত হাসান ছৈয়াল (১৮) একই এলাকার শরীফ ছৈয়ালের ছেলে, পেশায় রাজমিস্ত্রীর সহকারি শ্রমিক।

নিহত হাসানের বাবা জানান, মোবাইল চুরির অপবাদে হাসানকে সেলিমসহ কয়েকজন ঘর থেকে ঢেকে নিয়ে মারধর করে এবং বাড়ির সামনের খেঁজুর গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে হাসানকে আমাদের ঘরের সামনের রুমে আটকে রেখে বাহিরে তালা দিয়ে তারা চলে যায়। এরপর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।

ওসি আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি