সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মাহি-জেনিফার দ্বন্দ্বের অবসানে শিল্পী সমিতি

অনলাইন ডেস্ক :

সরকারি অনুদানে নির্মিত ছবি ‘আশীর্বাদ’ মুক্তি সামনে রেখে নায়িকা মাহিয়া মাহি ও জেনিফার ফেরদৌস এর মধ্যে চলমান বিবাদের সুরাহা হচ্ছে। তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা নিরসনের উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। সমিতি থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, প্রযোজক জেনিফার ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহির মধ্যে চলমান সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। তাদের মধ্যে চলমান দ্বন্দ্ব সমাধানের পথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সন্ধ্যা ৭টায় শিল্পী সমিতিতে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে বলে বার্তায় জানানো হয়। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আশীর্বাদ’ নিয়ে প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে রোশান-মাহির দ্বন্দ্ব ক’দিন ধরেই আলোচনায়। প্রযোজক-তারকার পাল্টাপাল্টি অভিযোগ নিয়মিত দেখা যাচ্ছে সংবাদের পাতায়। সম্প্রতি এ নিয়ে শিল্পী সমিতির কাছে প্রযোজক জেনিফারের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও প্রতিবাদলিপিও জমা দিয়েছিলেন নায়িকা মাহিয়া মাহি। তার ক’দিন পরই বিষয়টি সমাধানের উদ্যোগ নিলো শিল্পী সমিতি। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আশীর্বাদ’ সিনেমা মুক্তি উপলক্ষে কদিন আগে এক সংবাদ সম্মেলন করেন জেনিফার ফেরদৌস। সেখানে তিনি শুধু মাহি নন, রোশানকে নিয়েও হেয় মন্তব্য করেন। পাল্টা সংবাদ সম্মেলন ডেকে মাহি অভিযোগ করেন, ‘সিনেমার জন্য ৬০ লাখ টাকা পেলেও জেনিফার এই টাকা পুরোপুরি খরচ করেননি। এমনকি শুটিংয়ের বেশীরভাগ সদস্যের পারিশ্রমিক দেননি জেনিফার।’ তার প্রেক্ষিতে আবারও একটি সংবাদ সম্মেলন ডেকে মাহি, রোশান ও নির্মাতার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আনেন জেনিফার। শুধু তাই নয়, তিনি দাবি করেন- শিল্পী ও নির্মাতার অপপ্রচারের কারণে তার সিনেমাটি এখন হল পাচ্ছে না।