সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ক্লাবের নাম ‘লেডিস গ্যাং’

অনলাইন ডেস্ক :

রাস্তার মোড়ে একটি গাছের নিচে বসে আছে বিথী; তার সঙ্গে আরো কয়েকজন তরুণী। সবার পরনে জিন্স-ফতোয়া। চোখে রোদচশমা। গলায় মোটা চেইন। বিথী মাঝে মধ্যে উঠে পায়চারি করছে। সবার মাঝে উত্তেজনা কাজ করছে। মনে হচ্ছে, কারো জন্য অপেক্ষা করছে তারা। এমন সময় দৌড়ে গিয়ে একজন লোককে টেনে হেঁচড়ে গাছের নিচে নিয়ে যায় তারা। এই লোকের অপরাধ-সে তার বউকে মেরেছে। বিথীর একটি ক্লাব আছে। ক্লাবের নাম ‘লেডিস গ্যাং’। মাদক, ছিনতাই, চাঁদাবাজি, বউ পেটানোসহ নারী বিদ্বেষী কাজ যে সকল মানুষ মহল্লায় করে; তাদের শায়েস্তা করে বিথী। অন্যদিকে মাহিন খুব শান্ত স্বভাবের ছেলে। বিথীকে পছন্দ করে না। বিথী যে রাস্তায় আড্ডা দেয়, সেই রাস্তা দিয়েও সে যাতায়াত করে না। কিন্তু বিথী মাহিনকে পছন্দ করে। বিথী প্রেমিকার মতো অবাক হয়ে মাহিনের দিকে তাকিয়ে থাকে। এমন সময় একটি গাড়ি থেকে অপরিচিত একজন বিথীকে গুলি করে; কিন্তু সেটা গিয়ে লাগে মাহিনের পিঠে। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘লেডিস গ্যাং’। মিজানুর রহমান বেলাল রচিত এ নাটক পরিচালনা করেছেন জহির খান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেনÑফারজানা মিহি, ফরহাদ বাবু, লামিয়া লিপা, মিলি বাসার, রকি খান, স্বপ্নীন রনো, আলমগীর হোসেন, জহির খান, আহমেদ জিসান প্রমুখ। নির্মাতা জহির খান বলেন, ‘গল্পটি অনেক ভালো। সমাজের বখাটে মেয়েদের গ্যাং নিয়ে মেসেজ উঠে এসেছে। নির্মাণও ভালো করার চেষ্টা করেছি। খুব শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।’