সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

চা বাগানের ৪০০ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা

জেলা প্রতিনিধি, সিলেট:

চা বাগানের ৪০০ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ‘মানবতার ডাক সমাজকল্যান সংগঠন এর আয়োজনে শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগানে এ ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করা হয়। এ সময় চা বাগানে বসবাসকারী ৬ মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ডাঃ দিপায়ন রায়,ডা: আমেনা বেগম, ডা: অনিল কুমার সিনহা এসব রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।

গরীব ও অসহায় মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেই উদ্দেশ্যেই এরকম ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে বলে জানায় মানবতার ডাক সমাজকল্যান সংগঠনের সদস্যরা।
এদিকে বিনামূল্যে এরকম চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগী মানুষগুলো খুবই খুশি, এমনটাই মন্তব্য তাদের। প্রতিটি চা বাগানে যেন এরকম ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই আশাবাদ ব্যক্ত করেন তারা।
চা বাগানের এসব মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা ডাঃ দিপায়ন রায় জানান, এইরকম মহতী উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুবই ভাল লাগছে। ভবিষ্যতেও এইরকম আরো অনেক ফ্রি ক্যাম্পে গরীব ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা দেয়ার জন্য আমি সদা প্রস্তুত আছি।