সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ

টপ অর্ডার ব্যাটার আফিফ হোসেনকে সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপ ২০২২-এর জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়ার পর ২২ বছর বয়সী এই তরুণ দেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

এই প্রথম বাংলাদেশ দলে নেতৃত্ব দিচ্ছেন আফিফ।

এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চলেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের ঠিক আগে তাকে অধিনায়কত্বে দায়িত্ব দেয়া হয়।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। আঙুলে চোট পেয়ে তিনি সিরিজের মাঝপথে ছিটকে যান। এরপর এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও পরিপূর্ণ সুস্থ না হওয়ায় তার পরিবর্তে ওপেনার নাঈম শেখকে অন্তর্ভুক্ত করা হয়।

আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। এরপর ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

—ইউএনবি