সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

এশিয়া কাপের শুরুতেই প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপের প্রথম দিনে শনিবার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা আর আফগানিস্তান। ম্যাচটিতে আফগানদের কাছে ৮ উইকেটে উড়ে গেছে লঙ্কানরা। একই সঙ্গে জন্ম হয়েছে আম্পায়ারিং বিতর্কের। আসরের প্রথম ম্যাচেই এমন বাজে আম্পায়ারিংয়ের শিকার শ্রীলঙ্কা। ঘটনা দেখে আফগানরাও অবাক। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারে ৩ রানে দুই উইকেটের পতন হয়েছিল। নাভিন উল হকের করা দ্বিতীয় ওভারের শেষ বলটি পাথুম নিশাঙ্কার ব্যাটের খুব কাছ দিয়ে গিয়ে উইকেটকিপার রহমানুল্লাহ গুরুবাজের গ্লাভসে জমা পড়ে। স্বাভাবিকভাবেই জোরালো আবেদন হয়। সাথে সাথে অন ফিল্ড আম্পায়ার আঙুল উঁচিয়ে নিশাঙ্কাকে প্যাভিলিয়নে ফেরার রায় দেন। নিশাঙ্কা রিভিউ নিলে টিভি রিপ্লেতে দেখা যায়, বল নিশাঙ্কার ব্যাট স্পর্শ করেনি। তার পরও থার্ড আম্পায়ার আগের সিদ্ধান্তই বহাল রাখেন! এই ধাক্কা সামলাতে না পেরে শ্রীলঙ্কা মাত্র ১০৫ রানে অল আউট হয়ে যায়। আর আফগানরা জিতে যায় ৫৯ বল হাতে রেখে। জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে নিশাঙ্কার সেই আউট। এ বিষয়ে আফগান অধিনায়ক মোহাম্মদ নবিও বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘এটা তো প্রযুক্তির ব্যাপার। তবে আমার মতে এটা আউট ছিল না। স্নিকোমিটারে সম্ভবত কিছু দেখায়নি। দিনশেষে এটা আম্পায়ারের সিদ্ধান্ত। তবে আমি ভেবেছিলাম আউট হয়নি। আম্পায়ার আউট দিয়ে দিলেন। ’