সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে ভালো দল: লঙ্কান কোচ

অনলাইন ডেস্ক :

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের নেপথ্যের কারিগর ছিলেন নাভিদ নেওয়াজ। বর্তমানে তিনি নিজের দেশ শ্রীলঙ্কার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন। তবে এখনো শিষ্যদের খোঁজখবর রাখেন নওয়াজ। পারভেজ হোসেন ইমনের কথাই ধরা যাক। এশিয়া কাপের দলে ঠাঁই পাওয়া এই ওপেনারই শুধু নন, প্রত্যেকের সঙ্গেই নিবিড় যোগাযোগ নেওয়াজের। লঙ্কান সহকারী কোচ জানান, ‘এমন নয় যে এশিয়া কাপের দলে আছে বলেই পারভেজের সঙ্গে আমার দেখা হচ্ছে বা কথা হচ্ছে। ওদের সবার সঙ্গে সব সময়ই সংযুক্ত থাকি আমি। ’বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার সুবাদে জানা আছে ভেতর-বাইরের অনেক কিছুই। সেই জানা থেকে নিজ দলের অধিনায়কের সঙ্গে দ্বিমতও ঘোষণা করলেন সরাসরিই। দাসুন শানাকা বলেছিলেন, মুস্তাফিজ ও সাকিব ছাড়া বাংলাদেশে কোনো বিশ্বমানের বোলার নেই। সেই প্রসঙ্গ উঠতেই সঙ্গে সঙ্গে নেওয়াজ বলে দিলেন, ‘শানাকার সঙ্গে একমত হওয়া মুশকিল। কারণ আমার জানা মতে ভালো ক্রিকেটারের সংকট বাংলাদেশের নেই। আমি তো বলব, টি-টোয়েন্টিতে বাংলাদেশ আমাদের চেয়েও ভালো দল। ’ তবে এই সংস্করণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়েও আরো ভালো দল তাঁর মনে হয় আফগানিস্তানকে, ‘ওরা এখানেই (সংযুক্ত আরব আমিরাতে) খেলে সারা বছর। কন্ডিশন তো জানা আছেই। তা ছাড়া টেস্টও তেমন খেলে না ওরা। ওয়ানডেও খুব গুরুত্ব দিয়ে খেলে বলে মনে হয় না। মনোযোগটা টি-টোয়েন্টিতেই বেশি বলে এই সংস্করণে ওরাই সুপিরিয়র। ’