সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সাউদিকে টপকে সাকিবের পরে রশিদ

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের টিম সাউদিকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে দ্বিতীয়স্থানে উঠেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। গতরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ। এই ৩ উইকেট শিকারের মাধ্যমে সাউদিকে টপকে যান রশিদ। ৬৮ ম্যাচে রশিদের উইকেট এখন ১১৫। আর ৯৫ ম্যাচে সাউদির ঝুলিতে আছে ১১৪ উইকেট। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্ব রেকর্ডটি বাংলাদেশের সাকিব আল হাসানের দখলে। ১০০ ম্যাচে ১২২টি উইকেট নিয়ে শীর্ষে টাইগার অধিনায়ক সাকিব। সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন রশিদ।