সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

‘চাদরে’ একসঙ্গে সাইমন-বুবলী

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনায় ‘চাদর’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন সাদিক ও শবনম বুবলী। সিনেমাটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। গত বৃহস্পতিবার এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সংশ্লিষ্টরা। ১২ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। সাইমন-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মুনীরা মিঠু প্রমুখ। সিনেমাটির একটি দরিদ্র নারীর গল্প। একজন দরিদ্র অসহায় নারী সবদিক থেকেই নিরাপত্তাহীনতায় ভোগেন। এই সিনেমা প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় বিষয়। কারণ, অনেক দিন পর এফডিসি ছবি প্রযোজনা করতে যাচ্ছে। আর সেই ছবিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য বড় অর্জন।’ ১৯৭৮ সালে নির্মিত আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ ছিল এফডিসি প্রযোজিত প্রথম সিনেমা।