সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মস্কোতে পুরস্কার পেল ‘আদিম’

অনলাইন ডেস্ক :

বিশ্বের অন্যতম প্রাচীন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে ‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশের ‘আদিম’ সিনেমা। গত শুক্রবার রাতে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামে এই চলচ্চিত্র উৎসবের। প্রথম সিনেমায় এমন সফলতা প্রসঙ্গে নির্মাতা যুবরাজ শামীম বলেন, ‘এমন উৎসবে আমার নির্মিত ছবিটি মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ার চেয়ে বড় পুরস্কার আর নেই। তবু উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে এখানে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। তরুণ নির্মাতা হয়েও যে সম্মান পেয়েছি তা অমূল্য।’ নির্মাতা আরও বলেন, “যখন ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’-এ আমার নাম ঘোষণা করা হয়, তখন সত্যিই আমি বাকরুদ্ধ! স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম, ‘এটা কি বাস্তব!’” উৎসবে ‘আদিম’ ছাড়াও ‘নো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট’-এর জন্য উৎসব সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছেন ইরানি নির্মাতা বেহরোজ শোয়েইবি। এই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পেগা আনগারানি। টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’-এর শুটিং। সিনেমার কাহিনিও বস্তিকে কেন্দ্র করে। চরিত্রগুলো বস্তিতেই থাকেন। সিনেমাটিতে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সহপ্রযোজক হিসেবে যুক্ত আছে সিনেমাকার ও লোটাস ফিল্ম।