সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুরে তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ,রংপুর :

তিস্তা চুক্তি সই এবং নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে রংপুরে তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশে তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিয়ার রহমানের সঞ্চালনায় বাকি ০৬ টি দাবি সমূহ তিস্তা নদীর শাখা প্রশাখাসমূহ পুর্বের নদীর সাথে সংযোগ স্থাপন। ভূমি দস্যুর হাত হতে তিস্তা নদীসহ শাখা-প্রশাখা দখলমুক্ত করণ। তিস্তা ভাঙ্গন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্থ কৃষকদের স্বার্থ সংরক্ষন। তিস্তা নদী ও তীরবর্তী স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় এবং কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলা। মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ এবং প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থান নিশ্চিতকরণ।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেই তিস্তা চুক্তি যেন কার্যকর হয় আমরা সেই আশা করছি। আশা করছি তিস্তা নিয়ে গ্রহনযোগ্য সমাধান আসবে। গোটা বাংলাদেশ এই আশা করছেন।
মানববন্ধন ও সমাবেশে রংপুর, গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া, লালমনিরহাট, হাতিবান্ধা, কুড়িগ্রাম তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের সভাপতি/সম্পাদকগণ বক্তব্য প্রদান করেন।