সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের পর চবির হলে তল্লাশি

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এসময় কিছু উদ্ধার বা কাউকে আটক করা হয়নি।

সোমবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত প্রক্টরিয়াল বডি ও পুলিশ বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে এ তল্লাশি চালায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে আমরা দুটি হলে তল্লাশি চালিয়েছি। হলে বহিরাগত বা অবৈধ কেউ থাকছে কি না বা অস্ত্র রেখেছে কি না, তা সন্ধানে তল্লাশি চালানো হয়েছে। তেমন কিছু পাওয়া যায়নি।

প্রক্টরিয়াল টিম ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুই হলে একসঙ্গে তল্লাশি চালানো হয় বলে তিনি জানান।

এর আগে ল সোমবার দুপুরে বিবাদমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাসহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

—ইউএনবি