সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৬ টাকা

ফাইল ছবি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে ১ দশমিক ৩৩ টাকা বেড়েছে। ফলে এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের এলপিজি ১২৩৫ টাকায় বিক্রি হবে, যা আগে ১২১৯ টাকায় বিক্রি হতো। ১২ কেজিতে দাম বাড়ল ১৬ টাকা।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে নতুন দামে বিক্রি করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নতুন দাম ঘোষণা করে।

বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ ব ম ফারুক জানান, ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত এলপিজির অন্য কন্টেইনার যৌক্তিকভাবে নতুন দামে বিক্রি করা হবে।

ঘোষণা অনুযায়ী, মোটর গাড়ির জন্য অটো গ্যাসের দাম প্রতি লিটারে ৫৬.৮৫ টাকার পরিবর্তে বেড়ে হয়েছে ৫৭.৫৫ টাকা।

ফারুক বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে কমলেও স্থানীয় বাজারে ডলারের দাম বেশি হওয়ায় নিম্নমুখী প্রবণতার পুরো সুবিধা পাচ্ছেন না ভোক্তারা। অপারেটরদের আন্তর্জাতিক বাজার থেকে এলপিজি আমদানি করতে হয়।

তিনি জানান, ওয়েটেড এভারেজ হারের ভিত্তিতে ১৬টি আমদানিকারক কোম্পানির এলসি সেটেলমেন্টের ভিত্তিতে ডলারের বিনিময় হার ১০৪.০২ টাকা ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিশনের আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ডলারের বিনিময় হার বেসরকারি আমদানিকারকদের জন্য প্রযোজ্য নয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর স্থানীয় বাজারে এলপিজির দাম সর্বোচ্চ এক হাজার ৪৩৯ টাকা (১২ কেজি) হয়ে যায়।

এই বছরের জানুয়ারিতে ১২ কেজি এলপিজির দাম সর্বনিম্ন এক হাজার ২২৫ টাকা ছিল। এর পর থেকে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে ক্রমাগত এলপিজির দাম বৃদ্ধি হয়।

বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী সৌদি সিপির (কন্ট্রাক্ট প্রাইস) দাম কমেছে।

বাংলাদেশের বেসরকারি এলপিজি অপারেটররা মূলত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে গ্যাস আমদানি করে।

বিইআরসি প্রথমবারের মতো হাইকোর্টের আদেশ মেনে চলার জন্য গণশুনানির পর ১২ এপ্রিল খুচরা-পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে।

—ইউএনবি