সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলার লড়িহারা এলাকায় মঙ্গলবার রাতে ৪৩ বছর বয়সী এক স্বর্ণ ব্যসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

নিহত বিমান ধর চট্টগ্রাম নগরীর রাহারতারপুলে জুয়েলারি দোকানের মালিক ও উপজেলার দুলাল ধরের ছেলে।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিমানের গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, পুলিশের ধারণা দোকান থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

তারেক বলেন, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি ধারালো অস্ত্র জব্দ করেছে পুলিশ। হত্যার পেছনের উদ্দেশ্য উদঘাটন এবং খুনিদের ধরতে তদন্ত চলছে।

—-ইউএনবি