সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় বিএনপি নেতা ও তার সহযোগী গুলিবিদ্ধ

খুলনার দৌলতপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বিএনপি নেতা ও তার সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে খুলনা বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক রিয়াজ শাহেদ ও তার সহযোগী রফিক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে তারা দুজন খুলনা বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গুলি করে। এসময় তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।

—ইউএনবি