সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে হেলস, ফিরলেন দীর্ঘদিন পর

অনলাইন ডেস্ক :

ইনজুরিতে ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোর অস্ট্রেলিয়ায় অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ শেষ হয়ে গেছে। তার জায়গায় ইসিবি দলে ডেকেছে টপ অর্ডার ব্যাটার অ্যালেক্স হেলসকে। ২০১৯ সালের মার্চে ইংল্যান্ডের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন তিনি। ওই বছরের এপ্রিলে ইংল্যান্ড দলে ডাক পেলেও দ্বিতীয়বার ড্রাগ টেস্টে পজিটিভ আসায় দল থেকে বাদ যান তিনি। ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপের প্রাথমিক দলেও ছিলেন তিনি। কিন্তু বাদ পড়ে যান ওই শৃঙ্খলা ভঙ্গের দায়ে। এরপর টি-২০ ফরম্যাটে দারুণ ফর্ম দেখিয়েছেন তিনি। সেটারই ফল পেলেন এই ৩৩ বছর বয়সী ব্যাটার। হেলস গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দলে ঢোকার দৌড়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে নেওয়া হয়নি। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান বলেছিলেন, হেলস বিবেচনায় আছেন। টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করতে পারলেই তিনি দলে ঢুকবেন।