সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিলেটে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরী এবং সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের আড়াইশ’ অসহায় পরিবারের মাঝে ড্যানিশ রেড ক্রসের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গণে ইউনিট সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল এর সভাপতিত্বে ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাবেক যুব প্রধান মো. নাজিম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের সদস্য মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য সুয়েব আহমদ, ড্যানিশ রেড ক্রসের প্রতিনিধি মিস লিয়া, সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সহ সভাপতি দুলাল হোসেন, সেক্রেটারি আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীন সদস্য আতিকুর রহমান নগরী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল আহমদ শিপু।
এদিকে একইদিন দুপুরে জালালাবাদ ইউনিয়নে বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় প্রধান (রক্ত) বদরুল আজাদ শুভ, কার্যকরী সদস্য মুসাদ্দিক চৌধুরী সুমেল, যুব সদস্য সুমিত অধিকারী, মাজহারুজ্জামান খান, সুলতান আহমদ, সুমি আক্তার প্রমুখ।