সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কেন্দ্রীয় দখিগঞ্জ শ্বশ্মানে প্রধান রাস্তার নির্মাণ কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক : রংপুর :

মহানগরীর কেন্দ্রীয় দখিগঞ্জ শ্বশ্মানে প্রধান রাস্তার নির্মাণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উক্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় দহিগঞ্জ শ্বশ্মানে ৬৫মিটার এবং ঁরী শ্রী শ্রী করুনাময়ী কালিবাড়ী মন্দিরের ৩০মিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজ করছেন ইমা কনট্রাকশন।
কেন্দ্রীয় দখিগঞ্জ শ্বশ্মান পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নিখিলেন্দ্র গুহ রায় এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিছুজ্জামান, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় দখিগঞ্জ শ্বশ্মান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী অজয় প্রসাদ বাবন, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য্য, সহ-সভাপতি ও বিশিষ্ঠ ঠিকাদার অরুপ দত্ত, পাভেল রায়, বিশিষ্ঠ ঠিকাদার খায়রুল কবীর রানা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম সরকার, সাবেক কাউন্সিলর হাফিজ আহমেদ ছট্টু, রবি সোমানী ও আওয়ামীলীগ নেতা রফিকুল আলম প্রমূখ।