সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

প্রকাশ্যে নয়নতারার ‘গডফাদার’ লুক

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারা। দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবীর ছবি ‘গডফাদার’-এ অভিনেত্রীকে দেখা যাবে ‘সাথিয়াপ্রিয়া জয়দেব’ চরিত্রে। এই চরিত্রের ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) টুইটারে নয়নতারার ‘সাথিয়াপ্রিয়া’ চরিত্রের লুক প্রকাশ করেছেন নির্মাতারা। ট্র্যাডিশনাল সুতি চেক শাড়িতে সাদামাটা লুকে দেখা গেছে নয়নতারাকে। কপালে টিপ। কাজ করছেন টাইপরাইটারে। সাধারণেও যেন অসাধারণ অভিনেত্রী। ‘গডফাদার’ নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। অবশ্য ছবিটিকে ঘিরে আগ্রহের কারণও আছে। এই ছবিতে চিরঞ্জীবী, নয়নতারা ছাড়াও দেখা যাবে সালমান খানকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছবির মাধ্যমেই দক্ষিণী ছবিতে পা রেখেছেন সালমান। মালয়ালম সিনেমা ‘লুসিফার’-এর তেলেগু রিমেক ‘গডফাদার’। পরিচালনা করেছেন জয়ম মোহন রাজা। এই রাজনৈতিক থ্রিলারটি মুক্তি পাবে ৫ অক্টোবর।