সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শেরপুরে ৯৯৯ এ ফোন পেয়ে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের নালিতাবাড়ীতে ৯৯৯ এ ফোন কল পেয়ে বাল্য বিয়ে বন্ধ করেছে পুলিশ প্রশাসন। আজ শুক্রবার (৯ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পোড়াগাঁও গ্রামে এ বাল্য বিয়ের আয়োজন চলছিল।
সুত্রমতে জানা যায়, উপজেলার পোড়াগাঁও গ্রামের জনৈক আব্দুল জলিলের ১২ বছর বয়সী কন্যার সাথে পাশ্ববর্তী ধোপাকুড়া গ্রামের হযরত আলীর ছেলে ফরহাদ আহমেদ খালেক (২০) এর বিয়ের আয়োজন চলছিল। পরে কে বা কারা ৯৯৯ এ ফোন করে বিষয়টি প্রশাসনকে অবহিত করলে নালিতাবাড়ী থানা পুলিশের এএসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স কনের বাড়িতে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে ওই বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ১২ বছর বয়সী ওই কন্যা শিশুর জন্ম ২০০২ সালে দেখিয়ে নিবন্ধন বানিয়ে বিয়ে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকতা শেষে তাকে বরের বাড়িতে পাঠানোর কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আমরা ৯৯৯ এ কল পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে কন্যা পক্ষের সাথে কথা বলে ওই বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা করেছি।