সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে শুভ মধু পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর আখালিয়া নয়াবাজারস্থ বৌদ্ধ বিহারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ থের এর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি অরুন বিকাশ চাকমা, বর্তমান সভাপতি নিশুতোষ বড়ুয়া, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া প্রমুখ।
বিহার অধ্যক্ষ সংঘানন্দ থের এর উদ্যোগে ৫৮ খন্ডের বাংলায় অনুবাদ করা ত্রিপিটক সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরীতে সংরক্ষণের হস্তান্তর করা হয়।
ত্রিপিটক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান রিপন, লাইব্রেরী সম্পাদক এডভোকেট সাজ্জাদুল ইসলাম সজিব। বিজ্ঞপ্তি