সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

জুবিন নটিয়ালকে গ্রেপ্তারের দাবি

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় কন্ঠশিল্পী জুবিন নটিয়ালকে গ্রেপ্তারের দাবিতে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি তাঁর মার্কিন কনসার্টের ঘোষণার পরেই এমন বিতর্কের মুখে পড়েন জুবিন। কারণ জুবিনের মার্কিন যুক্তরাষ্ট্রের শো’টি জয় সিং দ্বারা আয়োজিত হচ্ছে যিনি নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত। এ কারণে নেটিজেনদের দাবি, যে জুবিনের সঙ্গে সন্দেহভাজন অপরাধীর একটি সংযোগ রয়েছে। তাই এই গায়ককে দ্রুত গ্রেপ্তার করতে হবে! সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ট্রেন্ডিং চলছে ‘অ্যারেস্ট জুবিন নটিয়াল’। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে যে, আগামী ২৩ সেপ্টেম্বর টেক্সাসের হাউসটনে জুবিন নটিয়ালের কনসার্ট হতে যাচ্ছে। সেটির আয়োজক জয় সিংহ নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির সঙ্গে নির্বাসিত খলিস্তানির যোগাযোগ রয়েছে বলে দাবি তোলা হচ্ছে। জয় সিং গত ৩০ বছর ধরে আত্মগোপনে ছিলেন এবং মাদক চোরাচালান এবং ভিডিও পাইরেসির অভিযোগে চ-ীগড় পুলিশ তাকে ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ হিসেবে তালিকাভুক্ত করেছে। শুধু তাই নয়, জয় সিংহকে একজন পলাতক দুষ্কৃতিকারী বলেও দাবি করা হচ্ছে। সম্প্রতি জুবিন নটিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কনসার্টের কথা জানান। ফেসবুক পোস্টে তিনি নিজের ভক্ত অনুরাগীদের সঙ্গে এই আয়োজনের বিষয়ে শেয়ার করে নেন। আর তারপর থেকেই তাঁকে নিয়ে ট্রলিং শুরু করেছে নেটিজেনরা। জুবিন ও জয় সিংহের যোগসূত্র খুঁজতে গিয়ে ভাইরাল হয়ে গেছে আরেক জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহের ছবি। জয় সিংহের সঙ্গে অরিজিৎ সিংহের সেই ছবি নিয়েও প্রচুর ব্যঙ্গ শুরু করেছেন নেটিজেনরা। যদিও এখনও পর্যন্ত জুবিন কিংবা অরিজিতের পক্ষ থেকে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া