সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

আবারও নতুন বিজ্ঞাপনে অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক :

এক দশকের বেশি সময়ে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন অপু। প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের তেলের ওভিসির জন্য চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস। খুব শিগগির শুটিং শুরু করবেন বলে জানান এই নায়িকা। সম্প্রতি রাজধারনীর গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ হন অপু। অনুষ্ঠানে ন্যাচার কেয়ারের প্রতিষ্ঠাতা কামরুনাহার মজুমদার নোভা ও সৈয়দ তাহমিদ উপস্থিত ছিলেন। এছাড়া প্রার্থনা ফারদিন দীঘি, কোরিওগ্রাফার গৌতম সাহা, ট্রিও ভিজ্যুয়ালসের সিইও মুস্তফা তারিক হাদীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ওভিসিটির কোরিওগ্রাফি করবেন গৌতম সাহা।