সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

এশিয়া কাপ জয় করে কত টাকা পেল শ্রীলঙ্কা দল?

অনলাইন ডেস্ক :

দুবাইয়ে গত রোববার রাতে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা। গত রোববার রাতে বাবর আজমদের ২৩ রানে হারিয়েছে দাসুন শানাকার দল। এটি লঙ্কানদের ষষ্ঠ এশিয়া কাপ শিরোপা। চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কা পেয়েছে মোটা অঙ্কের টাকাও। এশিয়া কাপের শিরোপাজয়ী দল শ্রীলঙ্কা প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা। রানারআপ পাকিস্তানও কম পায়নি। বাবর আজমের দল ১ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৯৪ লাখ ২৯ হাজার টাকারও বেশি। ফাইনালে বিপর্যয়ের মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ৫৮ রানে পাঁচ উইকেট হারানোর পর ভানুকা রাজাপাক্ষে ও ওয়ানিন্দু হাসারাঙ্গার কল্যাণে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা। এরপর পাকিস্তানকে ১৪৭ রানে অলআউট করে ২৩ রানের জয় তুলে নেয় লঙ্কানরা।