সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ওজন নিয়ে কটূকথার জবাব দিলেন দীঘি

অনলাইন ডেস্ক :

নানা সময়ই দীঘিকে শুনতে হয় নানা কথা। বিশেষ করে সোশ্যাল হ্যান্ডেলে প্রায়ই কটূকথা শুনতে হয়। অনেকেই অভিনেত্রীর ওজন নিয়েও কথা বলেন। এর কোনো প্রতিক্রিয়া দেখান না, তবে এবার একদম চুপ থাকতে পারলেন না ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। গত রোববার সন্ধ্যায় এ প্রসঙ্গে দীঘি কথা বললেন। তাকে নিয়ে যে সকল প্রশ্ন শুনতে হয় তার জবাবে স্পষ্ট বললেন, ‘সবাই আমার ওজন নিয়ে চিন্তিত, তারা আক্ষরিক অর্থেই ভুলে গেছে আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক নয়। ’ফেসবুকে দেওয়া এই পোস্টে অভিনেত্রী নুসরাত ফারিয়া দীঘির পাশে দাঁড়িয়েছেন। তিনি কার্যত এসব কথাকে পাত্তাই না দিতে বলেছেন। দীঘি পেয়ে গেলেন অনুপ্রেরণা। সম্প্রতি ‘চাচ্চু’খ্যাত অভিনয়শিল্পী দীঘি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ব্যাচেলরে ভর্তি হয়েছেন। এর আগে স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিকসম্পন্ন করেন প্রার্থনা ফারদীন দীঘি। চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হওয়ার পর ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামের দুটি ছবি মুক্তি পেয়েছে দীঘির। ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্ম একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে। এই ওয়েব ফিল্মের অভিনয় দীঘিকে এনে দিয়েছে প্রশংসা।