সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ

নিরাপদ সড়ক এবং গতকাল তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

ইউএনবির ফটোগ্রাফার জানিয়েছেন, ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ফার্মগেট পুলিশ বক্সের সামনে রাস্তায় নেমে আসে।

তারা স্লোগান দিতে থাকে: ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’

একপর্যায়ে বিজয় সরণি থেকে বিক্ষোভ মিছিল বের করে ফার্মগেট এলাকায় এসে থামে।

রবিবার তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ সরকারি প্রেসের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় সরকারি বিজ্ঞান বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আলী হোসেন (১৬) নিহত হয়।

—ইউএনবি