সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর, রুটিন প্রকাশ

ফাইল ছবি

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সোমবার সব শিক্ষাবোর্ডের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

সময়সূচি অনুযায়ী, তত্ত্বীয় এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা ১০০ নম্বরের সকল পরীক্ষার জন্য ২ ঘণ্টা করে সময় পাবেন। এরমধ্যে তারা বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবেন।

এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে।

—-ইউএনবি