সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গার্মেন্টস খুলছে: ঘাটগুলোতে ঢাকামুখী মানুষের ঢল

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক :

শিল্প কারখানা খোলার খবরে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। যানবাহন বন্ধ থাকলেও নানা উপায়ে হাজার হাজার মানুষ কর্মস্থলে ফিরছেন। কঠোর লকডাউনের মধ্যেই মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট দিয়ে ঢাকামুখো যাত্রীদের চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, রোববার থেকে গার্মেন্টস ও কলকারাখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ফলে শনিবার সকাল থেকে হাজার হাজার যাত্রী ফেরিতে করে ঢাকা ফিরছেন।

এদিকে, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপারের সময় দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরিগুলো যাত্রীতে পরিপূর্ণ হয়ে পাটুরিয়া ঘাটে আসছে। ঘাট এলাকা থেকে মোটরসাইকেল, সিএনজি,পিকআপে করে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যাত্রীরা গন্তব্যে ছুটছেন। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। কয়েকগুণ ভাড়া আর যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছেন তারা। শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬ ফেরি রয়েছে। জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপারে সকাল থেকে ৭ থেকে ৮টি ফেরি চলাচল করছে।