সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

টোকিও অলিম্পিকে বাংলাদেশের শেষ খেলা রবিবার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

টোকিও অলিম্পিকে শেষ হয়ে আসছে বাংলাদেশের খেলা। শেষ ইভেন্ট অ্যাথলেটিক্সে রবিবার (১লা আগস্ট) সকাল পৌনে ৮টায় ট্র্যাকে নামবেন বাংলাদেশের একমাত্র দৌড়বিদ জহির রায়হান।
দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরে লাল-সবুজের পতাকা বহন করেছেন অ্যাথলেট জহির রায়হান। ওয়াইল্ডকার্ডে টোকিওতে অংশ নেয়া জহির খেলবেন ৪০০ মিটার স্প্রিন্ট।

অলিম্পিকের অ্যাথলেটিক্সে বাংলাদেশের যাত্রাটা শুরু হয়েছিল ১৯৮৪ সালে। যদিও বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া মঞ্চে পদকের দেখা পায়নি বাংলাদেশ। তাই ভাল করার আশায় বুক বেধেই অংশ নেয়া। সে যাত্রায় শুটিং, আর্চারি আর সাতারের পর বাংলাদেশের শেষ ইভেন্ট ৪০০ মিটার স্প্রিন্ট। যেখানে জহিরকে লড়তে হবে বিশ্ব সেরাদের সাথে। সেটা জেনেই বছর জুড়ে কঠোর অনুশীলন করেছেন তিনি। টোকিওর অনুশীলন ভেন্যুতেও হয়েছে মানিয়ে নেয়ার চেষ্টা।