সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

জাহাজ হামলায় ইরানকে দায়ী করল ইসরায়েল

অনলাইন ডেস্ক :

ওমান উপকূলে ইসরায়েলি জাহাজে হামলার ঘটনায় নাবিক দলের দুই সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় ইরানকে দায়ী করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড। হামলার জন্য ইরানকে কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ওমানের মাসিরাহ দ্বীপের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাঙ্কার মারসার ট্রিটে হামলায় নিহত হন দুই নাবিক। এদের একজন ব্রিটিশ ও অপরজন রোমানিয়ার নাগরিক।

এই হামলার ব্যাপারে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। তবে প্রাথমিকভাবে একে ডাকাতির ঘটনা মনে করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।

গত কয়েক মাস ধরেই একে অপরের বিরুদ্ধে বাণিজ্য সংক্রান্ত নানা অভিযোগ করে আসছে ইরান ও ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি জাহাজে হামলার এই ঘটনা ঘটল।