সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মা হচ্ছেন মাহি, বাজি ফুটাবেন পরীমনি

অনলাইন ডেস্ক :

মাসখানেক আগেই মা হয়েছেন ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। সন্তানকে নিয়ে সুখের মুহূর্ত পার করছেন তিনি। এদিকে বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছেন আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংবাদমাধ্যমকে মাহি জানান, ‘মা হতে যাচ্ছি। সুখবরটি জেনেছি দুই মাস আগে। মা হব ৬-৭ মাস পরে। এ অনুভূতি বলে বোঝানো যাবে না। খবরটা পাওয়ার জন্য আমি সারাজীবন অপেক্ষা করেছি।’ মাহির মা হতে যাওয়ার খবরে অনুরাগী থেকে শুরু করে তারকাদের উচ্ছ্বাসের কমতি নেই। শোবিজ অঙ্গনের বহু তারকা তাকে শুভকামনা জানিয়েছেন। তবে এই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে খানিকটা বেশি উচ্ছ্বসিত পরীমণি। ফেসবুকে মাহিকে শুভেচ্ছা জানিয়ে পরীমণি লিখেছেন, ‘অভিনন্দন, মাহিয়া মাহি সরকার। দল ভারী হয়ে গেল আমাদের, লা লা লা। বাজি ফাটাবো, শুধু বাজি। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’ প্রসঙ্গত, গেল বছরের (১৩ সেপ্টেম্বর) গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। আজ এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী।