সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শ্রীবরদী(শেরপুর) :

শেরপুরের শ্রীবরদী উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুম স্বোমেশ্বরীতে ওই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরিদ আহম্মেদ রুবেল, প্রেস ক্লাব শ্রীবরদী সভাপতি এজেএম আহসানুজ্জামান ফিরোজ, সম্পাদক ফেরদৌস আলী, আমার সংবাদের শ্রীবরদী প্রতিনিধি তাসলিম কবির বাবু, দৈনিক যায়য়ায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রমেশ সরকার, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু সাইদ দিনার, সাংবাদিক সুমি মহন্ত, উৎপল মহন্ত, আলমগীর হোসেন, শফিউল আলম, সওকত জামান প্রমুখ।

মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস তার সরকারি কাজের দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।