সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়া ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ বুধবার (১৪ সেপ্টেম্বর) ইউনিয়ন ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, অধ্যক্ষ মহেন্দ্র নাথ সরকার, অলিউল্লাহ, এসআই আফওয়াজুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল খালেক, আব্দুল মতিন অভি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সারাবান তহুরা, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জিএম শাহজালাল প্রমুখ।
সমাবেশে বক্তারা, সামাজিক সম্প্রীতি বজায় রেখে সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া সকল প্রকার সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এসময় ইউনিয়ন সম্প্রীতি কমিটির সদস্য, ইমাম-পুরোহিত, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে, জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সু-সংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়া।
এছাড়া ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করতে জনসচেতনতা তৈরি করা।