সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চুয়াডাঙ্গায় ৫ স্বর্ণের বার জব্দ, আটক ২

চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতে পাচারের সময় প্রায় অর্ধকোটি টাকার পাঁচটি স্বর্ণের বার উদ্ধারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান জুয়েল (৩৫) ও আরিফ (৪৮)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে পুলিশের একটি দল পুরাতন স্টেডিয়াম ও বিএডিসি মোড়ে ব্যারিকেড দিয়ে ফরিদপুর থেকে আসা একটি প্রাইভেট কার তল্লাশির জন্য থামায়।

তিনি বলেন, এসময় প্রাইভেট কার থেকে ৫শ ৮১ গ্রাম ওজনের প্রায় ৫০ ভরি সমতূল্যের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারটির মালিক পরিচয় দেয়া চালক আরিফ ও চোরাকারবারী জুয়েলকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা হাজতে নেয় পুলিশ।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

—ইউএনবি