সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সাফের ইতিহাসে নতুন গল্প লেখা হবে: কুমার থাপা

অনলাইন ডেস্ক :

ওমনে সাফ চ্যাম্পিয়নশীপে কাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক নেপাল ও শক্তিশালী বাংলাদেশ। সোমবারের ম্যাচের আগে নেপালের রোববার কোচ কুমার থাপা বলেছেন, নতুন একটি ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তাই আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমরা ভাল ফুটবল খেলে সেই গল্প লিখতে চাই। টুর্নামেন্ট থেকে ভারতের বিদায়ে স্বাগতিক কোচের এমন উচ্ছাস। তিনি বলেন, ‘আমাদের সুযোগ ৯০ মিনিট। আমরা স্বাগতিক। কাপ এখানেই আছে। এখানেই রেখে দিতে চাই। দুই বছর এখানে ট্রফি এসেছে। আমি খুশী মেয়েদের সেমিফাইনালের খেলা দেখে। আমরা সর্বশক্তি দিয়ে ট্রফি রাখতে চেষ্টা করবো।’
তিনি বলেন, ‘ইতিহাস লেখা হয় তা ভাঙ্গার জন্যই। বয়স ভিত্তিক খেলায় নেপাল হারলেও জাতীয় দলের খেলায় কিন্তু হেরেছে বাংলাদেশ। অবশ্য পেছনের কথা মনে করতে চাই না। দুদলই সেরা দল। খেলবেও সেরকম। ইমোশন ইজ হায়ার দেন প্রেশার। নেপালের জনগন ফুটবল নিয়ে খায়, ঘুমায়। তাদের উপস্থিতিতে ইমোশন কিংবা প্রেশার কাজ করবে না। তারা ভালো ফুটবল দেখবে আমাদের কাছ থেকে।” কুমার বলেন, ‘সম্পর্ক বন্ধুত্বের হতে পারে। ময়দানী খেলায় বন্ধুত্ব নেই। এখানে থাকে জেতার প্রতিদ্বন্দ্বিতা। আমরা সেটাই করবো।’