সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

খুলেছে রপ্তানিমুখী সব শিল্প-কারখানা

নিজস্ব প্রতিবেদক :

কঠোর বিধিনিষেধের মধ্যে রপ্তানিমুখী সব শিল্প-কারখানা খুলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। শিল্প শ্রমিকদের কর্মস্থলে ফিরতে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহণ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন।

গার্মেন্টস মালিকদের এ ব্যাপারে একটি চিঠি দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন- বিজিএমইএ। চিঠিতে বলা হয়েছে, কারখানা খোলা এবং ছুটির সময়ে গেট বা কারখানার ভিতরে শ্রমিকদের ভিড় এড়ানোর জন্য সময় নির্ধারণ করার ওপর জোর দেওয়া।

শারিরীক দূরত্ব বজায় রেখে চলাচলের পথের ব্যবহার নিশ্চিত করতে হবে। পুরুষ ও নারী শ্রমিকদের জন্য আলাদা লাইন করতে হবে। কর্মঘণ্টা বিভিন্ন শিফটে নির্ধারণ করতে হবে।