সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দূষণে হ্রদের পানির রঙ পাল্টে উজ্জ্বল গোলাপি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার একটি অগভীর হ্রদের পানির রঙ পাল্টে হয়ে গেছে উজ্জ্বল গোলাপি। পরিবেশবিদরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেন এমনটা ঘটল তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, দূষণের কারণে হ্রদের পানির রঙ পরিবর্তন হয়ে থাকতে পারে।

আর্জেন্টিনার পাতাগোনিয়ার ত্রেলেও শহরে দুটি হ্রদের পানির রঙ হঠাৎ করেই হয়ে গেছে গোলাপি।  দুই হ্রদেই পানির স্বাভাবিক রঙ পাল্টে এমন হয়েছে।

এজন্য পার্শ্ববর্তী শিল্পাঞ্চল থেকে ছড়ানো বর্জ্যকে দায়ী করছেন স্থানীয় পরিবেশবিদরা।  কারখানার বর্জ্যের সঙ্গে মিশে থাকা সোডিয়াম সালফাইট চুবুত নদীর পানিকে দূষিত করছে।  সেই পানি প্রবাহিত হয়ে যাচ্ছে করফো হ্রদসহ এলাকার অন্যান্য স্থানেও।

পরিবেশবিদরা বলছেন, চিংড়ি চাষের জন্য ব্যবহৃত সোডিয়াম সালফাইট মিশে পানির রঙ গোলাপি হয়ে যাচ্ছে।  এতে হ্রদে থাকা জলজ প্রাণির সুরক্ষা নিয়ে উদ্বেগে আছেন তারা।