সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব: আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

আবুধাবিতে রবিবার রাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে চার উইকেটে ১৪৩ রান করে। জবাবে আয়ারল্যান্ড ১৯ দশমিক ৪ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ৫৩ বলে ১০ চার এবং এক ছয়ে ৬৭ রান করে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন। এছাড়া উদ্বোধনী ব্যাটার শামীমা সুলতানা ৪০ বলে ৪৮ রান করেন।

আয়ারল্যান্ডের হয়ে আইমার রিচার্ডসন, লেয়া পল, আর্লেন কেলি ও লরা ডেলানি একটি করে উইকেট নেন।

বাংলাদেশের চ্যালেঞ্জিং রানের জবাবে আইমার রিচার্ডসন একমাত্র আইরিশদের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন। তিনি মাত্র ২৬ বলে চার চার ও এক ছক্কায় ৪০ রান করেন।

এছাড়া এমি হান্টার ও অধিনায়ক লরা ডেলানি যথাক্রমে ৩৩ ও ২৮ রান করেন। তবে তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

বাংলাদেশের অলরাউন্ডার সালমা খাতুন চার ওভারে ১৯ রান দিয়ে তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা এবং নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন।

১৯ (সোমবার ও ২১ সেপ্টেম্বর (বুধবার) স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

—ইউএনবি