সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একমুখী যানজট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শনিবারের মতো রবিবারও ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। এই মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্চে।

সংশ্লিষ্টরা জানান, মাঝে মাঝে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অধিকাংশ ফাঁকা গাড়িগুলো দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। আবার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। কখনও আবার ধীর গতিতে থেমে থেমে চলছে যানবাহন। রাতে ঢাকাগামী গাড়ির চাপ বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যায় রাস্তা। তবে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

রবিবার সকাল ৯টায় সরেজমিন দেখা যায়, উপজেলার পৌলি ওভার ব্রিজ থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত ঢাকামুখী রাস্তা ফাঁকা। কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়ির চাপ রয়েছে। যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।