সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের আদর্শচ্যুত হয় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

জাতির পিতাকে হত্যার সাথে সাথে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় বাংলাদেশ। স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জাতির পিতার হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকের মাস আগস্ট উপলক্ষ্যে রবিবার (১ আগস্ট) কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার সুবিধাসহ তাদের উন্নত জীবন দেওয়ার লক্ষ্যেই কাজ করে গেছেন। বাঙ্গালী জাতির অধিকারের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন বঙ্গবন্ধু। বার বার জেল জুলুম সহ্য করেছেন শুধুমাত্র বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য। লক্ষ্য স্থির রেখে সুপরিকল্পিত পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছেন তিনি। ৭ মার্চের ভাষণ আজ বিশ্ব দরবারে সবচেয়ে উদ্বুদ্ধকর ভাষণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।