সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ডেভিড প্রসঙ্গে যা বললেন কামিন্স

অনলাইন ডেস্ক :

আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন সিঙ্গাপুরে জন্ম নেওয়া ক্রিকেটার টিম ডেভিড। বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে নিজের জাত চিনিয়েছেন আগেই। এইবার অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরতে প্রস্তুত এই ব্যাটার। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে অভিষেক হবে তার। আর তাই আলাদা নজর থাকবে তার ওপর। দলে ডেভিডের অন্তর্ভুক্তিতে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ডেভিড সুযোগ পেয়েছে, এটা দারুণ ব্যাপার। সে বিশ্বসেরাদের মাঝেই আছে। টি-২০ তে মিডল অর্ডারে ব্যাটিং করা খুব কঠিন। বেশিরভাগ রান সংগ্রাহকরা ইনিংস উদ্বোধন করে বা টপ অর্ডারে ব্যাটিং করে। কামিন্স ডেভিডকে এক্স ফ্যাক্টর বলে উল্লেখ করে আরও বলেন, আমি মনে করি, সে অসাধারণ। আশা করি, জাতীয় দলে সুযোগ পেলে বিশ্বজুড়ে ঘরোয়া টি-২০ লিগে যা করছে, সেটাই সে ধরে রাখতে পারবে। আমার ধারণা সে একজন এক্স-ফ্যাক্টর।’ টিম ডেভিড সিঙ্গাপুরের হয়ে ১৪ টি-২০ ম্যাচে ৪৬.৫০ গড়ে করেছেন ৫৫৮ রান। এছাড়াও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-২০ তে ১১৯ ম্যাচে ৩১.৬৮ গড়ে করেছেন ২ হাজার ৭২৫ রান।