সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

নেশন্স লিগে অনিশ্চিত ভেরাত্তি

অনলাইন ডেস্ক :

অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচ শেষে ইতালির জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মার্কো ভেরাত্তির। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। তাই চোট পেয়ে মাঠ ছাড়া পিএসজির এই মিডফিল্ডারের নেশন্স লিগে খেলা নিয়ে জেগেছে শঙ্কা। লিগ ওয়ানের ম্যাচে রোববার লিওঁকে ১-০ গোলে হারানো ম্যাচে পিএসজির শুরুর একাদশে ছিলেন ভেরাত্তি। কিন্তু পুরো সময় খেলতে পারেননি তিনি। পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ৬৪তম মিনিটে। পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের সাংবাদিকদের বললেন, ভালোই ব্যথা পেয়েছেন ২৯ বছর বয়সী ভেরাত্তি। সোমবার তার পরীক্ষা করানো হবে। “মার্কো যখন আর পারছিল না তখন আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ সে চোট পেয়েছিল। রাতে তার জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে প্যারিসে ফিরে যেতে হয়েছে কিছু পরীক্ষার জন্য।” নশন্স লিগে আগামী শুক্রবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ইতালি। তিন দিন পর হাঙ্গেরির মাঠে খেলতে যাবেন দলটি। এই দুই ম্যাচে ভেরাত্তিকে পাওয়া ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।