সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বৃক্ষরোপণে ব্যস্ত নায়ক জায়েদ খান

অনলাইন ডেস্ক :

নেটিজেনদের প্রশ্ন, চিত্রনায়ক জায়েদ খান কোথায়? চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ইস্যুর পর অনেকটাই নীরব নায়ক। জায়েদ খান বলছেন, তিনি এখন নিজ জেলায় সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি পিরোজপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত মানবকল্যাণ সংস্থা সাপোর্টের আয়োজনে চলছে এই কার্যক্রম। সম্প্রতি পিরোজপুর পুলিশ লাইনসে নিজ হাতে গাছ লাগিয়েছেন শিল্পী সমিতির এই নেতা। জায়েদ খান বলছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গলবার পুলিশ লাইনসে এবং এর আগে সোমবার সরকারি মহিলা কলেজে ও রোববার টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আমরা গাছ লাগিয়েছি। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উপজেলায় সহ¯্রাধিক বনজ ও ফলদ গাছ লাগানো হবে।’ পুলিশ লাইনস মাঠে বৃক্ষরোপণে অংশ নেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জা. মো. মাসুদুজ্জামান, সাপোর্টের সাধারণ সম্পাদক সৈয়দ আহসান।