সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

অপুর সিনেমায় গোল্ডেন টিউলিপ

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজনায় প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’র কাজ শুরু হতে যাচ্ছে। এই সিনেমার সঙ্গে যুক্ত হলো হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক। গত মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত গোল্ডেন টিউলিপ রেস্তরাঁয় এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এ সময় অপু-জয় চলচ্চিত্রের কর্ণধার অপু বিশ্বাস, পরিচালক বন্ধন বিশ্বাস, গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডর্মাকের ম্যানেজার তারেক, কোরিওগ্রাফার গৌতম সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন। সম্প্রতি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।চলচ্চিত্র নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে ৬৫ লাখ টাকা পেয়েছেন তিনি।গত ২০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। ‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস।প্রযোজনার পাশাপাশি এতে অপু অভিনয়ও করবেন। তার বিপরীতে চিত্রনায়ক সাইমন সাদিককে দেখা যাবে।