সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দাঁড়িয়ে থাকা বিতর্ক বন্ধের অনুরোধ করলেন সাবিনা

অনলাইন ডেস্ক :

সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে দেশে ফিরেই ছাঁদ খোলা বাসে বিশাল রিসিপশন পেয়েছে নারী ফুটবল দল। প্রায় চার ঘণ্টা খোলা বাসে শহর ভ্রমণ করে মেয়েরা যান বাফুফে ভবনে। সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সৃষ্টি হয় বিতর্কের। সংবাদ সম্মেলনের একপর্যায়ে দেখা যায়, বাফুফে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের হর্তাকর্তারা চেয়ারে বসে আছেন; আর চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ গোলাম রব্বানী ছোটন দাঁড়িয়ে আছেন তাদের পেছনে! ওই মুহূর্তের ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শিরোপাজয়ী অধিনায়ক আর কোচকে দাঁড় করিয়ে রেখে কর্মকর্তাদের মিডিয়ায় মুখ দেখানো নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। বাফুফের একটি গ্রুপ ছবিতেও দেখা গেছে, সামনে কর্মকর্তারা দাঁড়িয়ে থাকায় চ্যাম্পিয়ন কন্যাদের প্রায় দেখাই যাচ্ছে না। বিতর্ক এতটাই চরমে ওঠে যে, খোদ সাবিনা খাতুন ফেসবুকে পোস্ট দিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছেন। বিষয়টি তিনি ইতিবাচকভাবে গ্রহণ করার অনুরোধ করেছেন। সংবাদ সম্মেলনের শুরুর দিকের একটি ভিডিও পোস্ট করেছেন সাবিনা। যাতে তাকে দেখা যাচ্ছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পাশে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে। এরপর কোচ গোলাম রব্বানী ছোটন সংবাদ সম্মেলনে এলে সাবিনা বলে ওঠেন, ‘স্যার, আপনি এখানে আসেন। ’ এরপর আসন ছেড়ে দিয়ে সাবিনা পেছনে গিয়ে দাঁড়ান। সাবিনার পোস্ট করা ভিডিওতে যেটা নেই সেটা হলো, পরবর্তীতে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এলে কোচ ছোটন চেয়ার ছেড়ে দিয়ে পেছনে গিয়ে দাঁড়ান। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সোশ্যাল সাইটে দেওয়া পোস্টে সাবিনা ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘আমার বিনীত অনুরোধ, এটাকে কেউ নেতিবাচক দৃষ্টিতে দেখবেন না। নেতিবাচক চোখে দেখে দয়া করে আমাদের জীবনের সেরা দিনটি নষ্ট করবেন না। আসুন সবাই ইতিবাচক হই এবং উপভোগ করি। শুধু বলতে চাই, আমরা আপনাদের ভালোবাসি। ’