সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় সাফজয়ী ৫ পাহাড়িকন্যাকে পুরস্কৃত করবে

অনলাইন ডেস্ক :

সাফ নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলে থাকা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাঁচ কৃতী নারী খেলোয়াড়কে সংবর্ধনা দেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকালে বান্দরবানে সাংবাদিকদের এ তথ্য জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘দ্রুত তাদেরকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হবে। আমরা ইতোমধ্যে তাদের প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্রীড়াবিদ গড়ে তোলার বিষয়টি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার বিষয়। ২০০৯ সালে সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ধারাবাহিক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে সামগ্রিক ক্রীড়ার উন্নয়নে কাজ করছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। ’পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর নিজেও একজন কৃতী ফুটবলার। ফুটবল রেফারি হিসেবেও তার খ্যাতি রয়েছে। মাঠের জনপ্রিয়তাই তাকে রাজনীতির মাঠে টেনে নিয়ে এসেছে।