সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবু রায়হান, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। আজ বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় নবাগত পুলিশ সুপার আগামী ১০০ দিনের ৭টি কার্যক্রম হাতে নিয়ে সেগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। একই সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া, ইভটিজিং ও নারী নির্যাতনসহ অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা সাংবাদিকদের তুলে ধরেন।

মতবিনিময় সভার শুরুতেই নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেরপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে পুলিশ হেডকোয়াটার্স এর এআইজি (মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি উইং) এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে কর্মরত ছিলেন।