সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আলোচনায় পাকিস্তানের বিশ্বকাপ জার্সি

অনলাইন ডেস্ক :

আগামী মাসে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে পাকিস্তান দলের খেলোয়াড়রা কোন জার্সি পরে খেলবেন তা প্রকাশ করা হয়েছে কয়েকদিন আগে। বাবর আজমদের নতুন সেই জার্সির নাম দেওয়া হয়েছে ‘থান্ডার জার্সি’। জার্সির রঙ ও ডিজাইন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। পাকিস্তানের জার্সি সম্পর্কে দেশটির সাবেক স্পিনার দানিশ কানেরিয়া বলেন, ‘পাকিস্তানের এই জার্সির মাথামুন্ডু বুঝতে পারছি না। দেখে ঠিক তরমুজের মতো লাগছে। মোবাইলে ‘ফ্রুট নিঞ্জা’ বলে একটা গেম রয়েছে। সেখানে ফল কাটতে হয়। মনে হয়, ওরা খরমুজ আর তরমুজ একসঙ্গে মিশিয়ে ফেলে জার্সি তৈরি করেছে। পরিস্কার সবুজ বা গাঢ় সবুজ হওয়ার দরকার ছিল। জার্সি দেখে মনে হচ্ছে ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। ’ভারতের বিশ্বকাপ জার্সিও পছন্দ হয়নি কানেরিয়ার, ‘ভারতের জার্সিটাও পছন্দ হয়নি। বড্ড হালকা রঙ রয়েছে। আর একটু গাঢ় হতে পারত। জার্সির রঙ অনুজ্জ্বল হলে দলটাকেও অনুজ্জ্বল লাগে। ভারতের বোলিং দেখলেই সেটা বুঝতে পারবেন। ’